বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসিরনগরে গুনিয়াউক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া গ্রেপ্তার
logo

নাসিরনগরে গুনিয়াউক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নাসিরনগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জিতু মিয়াকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।

৩রা আগস্ট রোজ রবিবার রাত অনুমান ৯ঘটিকার সময় নাসিরনগর থানা পুলিশের  একটি চৌকস দল "ডেভিল হান্ট" অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত ১লা সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন  শাহ আলম পাঠান নামে এক ব্যক্তি।ওই মামলার ২৮ নং এজাহারভুক্ত আসামী নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মোঃ জিতু মিয়া। 

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো.আজহারুল ইসলাম জানান আটক মোঃজিতু মিয়ার  বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। পুলিশ গুনিয়াউক ইউনিয়নের চিতনা  থেকে তাকে গ্রেফতার করেছে।

খুঁজুন