বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসিরনগরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
logo

নাসিরনগরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

 ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পূর্ব শত্রুতার জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামে এক কৃষক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৯ মে রোজ শুক্রবার  দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এই ঘটনা ঘটে। চাতলপাড় পুলিশ ফাঁড়ির আই সি মোঃ রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আক্কেল আলী পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের সালাম মেম্বারের পক্ষ এবং আলী আজগরের পক্ষের মধ্যে বেশ কয়েক মাস ধরে চরম ঝগড়া-বিবাদ ও সংঘর্ষ চলে আসছিল। আজ বেলা সাড়ে ১১ঘটিকার সময়  পূর্বের ঘটনার জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আক্কল আলী মারা যান।

ঘটনাস্থলে দায়িত্বরত চাতলপাড় পুলিশ ফাঁড়ির এস আই আল আমিন জানান, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করছেন। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। 

তিনি আরও জানান, নিহতের কপালে মাথার ঠিক উপরে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয়রা ইট অথবা লাঠির আঘাতের কথা বলছেন।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক  জানান, পূর্বের ঘটনার জের ধরেই আজকের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, এই গ্রামে গত চার মাসে গোষ্ঠীগত সংঘর্ষে আক্কল আলীসহ উভয় পক্ষের মোট তিন জন খুন হয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন