আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামী বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার আমির অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক বাজারে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১০ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা মিছিলসহ অংশগ্রহণ করেন। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে জনসভাস্থল মুখরিত হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বলেন, “মানুষের ন্যায্য অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
নাসিরনগরের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি নিবেদিতভাবে কাজ করতে চাই।” অন্যান্য বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে এ কে এম আমিনুল ইসলামের বিজয় নিশ্চিত করতে জোটের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
জনসভায় জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিশসহ ১০ দলীয় জোটের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ হাফেজ ইমরানের বাবা সোয়াব মিয়ার সড়ক দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নাসিরনগরে দশ দলীয় জোটের প্রার্থী আমিনুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা
নাসিরনগরে দশ দলীয় জোটের প্রার্থী আমিনুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামী বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার আমির অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক বাজারে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১০ দলীয় জোটের
নেতাকর্মী ও সমর্থকরা মিছিলসহ অংশগ্রহণ করেন। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে জনসভাস্থল মুখরিত হয়ে ওঠে। সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বলেন, “মানুষের ন্যায্য অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। নাসিরনগরের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি নিবেদিতভাবে কাজ করতে চাই।” অন্যান্য বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে এ কে এম আমিনুল ইসলামের
বিজয় নিশ্চিত করতে জোটের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনসভায় জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিশসহ ১০ দলীয় জোটের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ হাফেজ ইমরানের বাবা সোয়াব মিয়ার সড়ক দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত