বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসিরনগরে বৃষ্টির মধ্যেই ছাদে ঢালাই, প্রকৌশল অধিদপ্তরের কাজে অনিয়মের অভিযোগ
logo

নাসিরনগরে বৃষ্টির মধ্যেই ছাদে ঢালাই, প্রকৌশল অধিদপ্তরের কাজে অনিয়মের অভিযোগ

নাসিরনগর উপজেলা সদরে অবস্থিত নাসিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকৌশল অধিদপ্তরের একটি উন্নয়ন প্রকল্পের কাজের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্ন মানের নির্মাণ সামগ্রী, সামান্য পরিমাণে সিমেন্ট  ও বৃষ্টির মধ্যে ঢালাইয়ের কাজ চলায়। দ্রুতই নষ্ট হয়ে যেতে পারে নির্মাণকাজের মান। সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টির মধ্যেই চলছে ঢালাইয়ের কাজ। পানি জমে আছে নির্মাণস্থলে, তবু কাজ বন্ধ না রেখে চলছে ঢালাই, যা প্রকৌশলগতভাবে অনুচিত ও ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, কংক্রিট ঢালাইয়ের সময় পৃষ্ঠ শুকনো ও পরিষ্কার থাকা আবশ্যক। বৃষ্টির মধ্যে ঢালাই করলে কংক্রিটের মিশ্রণে পানি অতিরিক্ত ঢুকে যায়, ফলে কাঠামোর মান কমে যায় এবং ভবিষ্যতে ফাটল ও ধসের আশঙ্কা থাকে।

পাশেই অবস্থিত নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ও দেখা যায় একই চিত্র, বৃষ্টির মধ্যেই চলছে পার্কিং টাইলস ও সৌন্দর্য বর্ধনের কাজ।সেখানেও দায়িত্ব প্রাপ্ত কোনো ব্যাক্তির উপস্থিতি দেখা যায়নি। 

স্থানীয় এক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “উপরে চাপ রয়েছে কাজ শেষ করার। ফলে প্রকৌশলগত নিয়ম না মেনে বৃষ্টিতেও কাজ করতে হচ্ছে।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

তবে স্থানীয়রা বলছেন, শুধু এই প্রকল্পই নয়, অতীতে একই ধরণের অনিয়ম একাধিকবার ঘটেছে। প্রয়োজনীয় তদারকির অভাব এবং জবাবদিহিতার ঘাটতি থাকার কারণে এমন পরিস্থিতি বারবার তৈরি হচ্ছে।

এ বিষয়ে দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন