বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসিরনগরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করে পুনঃ বিবেচনার দাবীতে আলোচনা সভা
logo

নাসিরনগরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করে পুনঃ বিবেচনার দাবীতে আলোচনা সভা

১১ নভেম্ভর ২০২৫ রোজ মঙ্গলবার দুপুর  ১ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া -১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের  বি এন পির দলীয় মনােনয়ন প্রাপ্ত প্রার্থী ও উপজেলা বি এন পির সভাপতি  এম এ হান্নানের  মনোনয়ন বাতিল ও প্রত্যাহার করে পুনঃবিবেচনার দাবীতে কৃষক দলের ব্যানারে আলোচনা সভা অনুষ্টিত হয়

জানা গেছে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ১ আসনে বিএনপি থেকে বেশ কয়েকজন প্রার্থীতা ঘোষনা করে প্রচার প্রচারনা শুরু করে।

তাদের মাঝে রয়েছে উপজেলা বি,এন পির সভাপতি এম এ হান্নান,সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন,সাংগঠনিক সম্পাদক ও জেলা বারের অতিরিক্ত পিপি এডঃ মোঃ আলী আজ্জম চৌধুরী,জেলা বারের সভাপতি ও জেলা বিএনপির  সহ সভাপতি এডঃ কামরুজ্জামান মামুন,ডাক্তার চৌধুরী সামসুল হক কিবরিয়া পাভেল,যুক্তরাজ্য প্রবাসী মনিরুল হক টিটু,মোঃ সফিকুল ইসলাম প্রমুখ।

সম্প্রতি দলীয় হাই কমান্ড উপজেলা বি,এন,পির সভাপতি এম এ হান্নানের নামে  মনোনয়ন ঘোষনা করেন।এ মনোনয়ন  ঘোষনার পর এড কামরুজ্জামান মামুন সমর্থকরা গতকাল মঙ্গলবার দুপুরে নাসিরনগর সদরে শিক্ষক সমিতির মাঠে এক  সমাবেশের ডাকদেন।সমাবেশে কয়েক হাজার লোক অংশ গ্রহন করেন। সমাবেশকারীরা এম এ  হান্নানের মনোনয়ন বাতিল করে এড কামরুজ্জামান মামুনকে মনোনয়ন দেয়ার জন্য দলীয় হাই কমান্ডের প্রতি জোরদাবী জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন