বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসিরনগরে ৫ আগষ্টে দিবসে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত
logo

নাসিরনগরে ৫ আগষ্টে দিবসে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা, বিএনপি উদ্যোগে ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৫ আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার দুপুরে নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটে থেকে শুরু হয়ে একটি  মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ইমরান চত্বরের সামনে গিয়ে শেষ হয় এবং শহীদ ইমরান সত্বরে  সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ আলী আজম চৌধুরীর সঞ্চালনা  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। 

এসময় আরো উপস্হিত ছিলেন  উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ খালেক, সহ- সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ মাহে আলম, সাংগঠনিক সম্পাদক (২) বশির উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক এড.আরাফাত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জামাল আহমেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম,  ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি,, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সদস্য সচিব খাইরুল বাশার রনি সহ নাসিরনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী।

অপর দিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে আরেকটি বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এড. একেএম কামরুজ্জামান মামুন, প্রধান বক্তা ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি'র সহ ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নূর মেম্বার, উপজেলা মহিলা দলের সভা নেত্রী হাছনা হেনা  ও সাংগঠনিক সম্পাদক গুলবাহার, উপজেলা যুবদলের আহবায়ক  মীর মোস্তফা জালাল,সদস্য মইন আহাম্মেদ, হাফিজ মিয়া  সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন