বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসিরনগরে ২০০ বস্তা সরকারী চাউল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত
logo

নাসিরনগরে ২০০ বস্তা সরকারী চাউল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত

১৫ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার  রাত আট ঘটিকার সময়  গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর গৌর মন্দির রোডে বিশেষ অভিযান চালিয়ে বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের ব্যবসায়ী মোঃ রহমত আলী ও মোতাহার মিয়ার ব্যাক্তিগত গোডাউনে অবৈধভাবে মজুদ করা খাদ্য বান্ধবের প্রায় ২০০ বস্তা সরকারি চাল জব্দ করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।

অভিযানে জব্দ করা চালের মধ্যে ১০০টি ৫০ কেজি ও ১০০টি ২৫ কেজি ওজনের বস্তা এবং সেইসঙ্গে ১শ ৫০ টি খালি বস্তা, একটি ওজন যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়।

এ ঘটনায় আটক করা হয়েছে দু’জন শ্রমিক কে।আটককৃতরা হলেন নাসিরনগর উপজেলার বুড়িশ্ব র ইউনিয়নের  আশুরাইল গ্ৰামের শাহ কামাল( ৪৮) ও জুয়েল মিয়া (৪০) ।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন , চালগুলো সরকারি। সেগুলো উদ্ধার করে উপজেলা কার্যালয়ের একটি কক্ষে জব্দ করে রাখা হয়েছে।

খুঁজুন