বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসিরনগর থেকে দুই চোর ও এক মদত দাতা সহ তিনজন গ্রেপ্তার
logo

নাসিরনগর থেকে দুই চোর ও এক মদত দাতা সহ তিনজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শিশু কানন স্কুলের ফ্যান চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই দুই চোর ও চোরাই মালামাল ক্রয় বিক্রয়কারী  একজন   সহ তিনজনকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ ।

১৮ মে সকালে নাসিরনগর শিশু কানন স্কুলের পিয়ন রোকিয়া বেগম (আশুরাইল গ্রামের খেলু মিয়ার মেয়ে) স্কুলে এসে দেখে রাতে কক্ষের তালা ভেঙ্গে চোরোরা ৭ টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে । তিনি স্কুলের প্রধান শিক্ষক ছাদিকা আশ্রাব (৪০) কে মোবাইলে বিষয়টি অবহিত করেন । প্রধান শিক্ষক নাসিনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলমকে বিষয়টি অবহিত করে মামালা দায়ের করবে বলে জানান ।

উক্ত তথ্য ও অভিযোগের ভিত্তিকে ১৮ মে রাতে নাসিরনগর থানার পুলিশ অভিযান চালিয়ে মোঃ ফরহাদ ওরফে জীবন (২৪) ( পিতা-নাসির মিয়া গ্রাম-শ্রীঘর), মোঃ শিপন মিয়া (২৫) ( পিতা-জামাল খাঁ, গ্রাম-জেঠাগ্রা ) নামে ২ চোরকে গ্রেফতার করে । তাদের ভাষ্যমতে গ্রেফতার করা হয় চুরির মাল ক্রয়কারী মোঃ আজিজুল হক ওরফে নসুল (৪০) ( পিতা- মৃত খুরশেদ আলী, গ্রাম-ফান্দাউক ) নামের আরো ১ ব্যাক্তিকে ।

নাসিনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হযেছে এবং তাদের দেয়া জবানবন্দী মতে সিলিং ফ্যানের পাখা উদ্ধার করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন