ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির কে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিজ মিয়াকে সদস্য সচিব করে ৭সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটি।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কালন মিয়া, সদস্য বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনায়েম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহসান উল্লাহ।
মুক্তিযোদ্ধা আব্দুল কাদির নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহি গোর্কণ ইউনিয়নের নুরপুর গ্রামের কৃতি সন্তান ও নাসিরনগর উপজেলা বিএনপি'র সভাপতি এম এ হান্নানের বড় ভাই।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে আব্দুল কাদিরকে বাড়িতে না পেয়ে পাক হানাদার বাহিনী তার বড় ভাই শহীদ চাঁন মিয়াকে ধরে নিয়ে বিষাক্ত গ্রেনেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে।
নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান জানায়,৭১ সালে আমার বড় ভাই শহীদ হয়েছে, নবগঠিত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই নব গঠিত কমিটিকে সহযোগিতা করার জন্য এম এ হান্নান সকলের প্রতি আহ্বান জানান।
-খবরপ্রতিদিন/ সি.ব