বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসিরনগর বিএনপির রক্তদান কর্মসূচি পালিত
logo

নাসিরনগর বিএনপির রক্তদান কর্মসূচি পালিত

নাসিরনগর উপজেলা বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৩ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার রক্তদান কর্মসূচি এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের সরকারি কলেজের সামনে চেয়ারম্যান মার্কেটের হল রুমে নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ আলী আজম চৌধুরীর সঞ্চালনায়, উপজেলা বিএনপির সহ সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদান কর্মসূচির  আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মনবাড়িয়া-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।দিনাজপুর মেডিকেল কলেজের ড্যাবের নেতা ডা. মাসুক আল মারজান মারুফ, নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের, সহ সাংগঠনিক সম্পাদক এডঃ আরাফাত আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির মৎস ও তাঁতী বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন ছোয়াব,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জামাল মিয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, যুবদল সাবেক যুগ্ম-আহবায়ক নিয়াজ মোহাম্মদ শাহ জাহান, কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান দুলাল,মহিলা দলের সাধারণ সম্পাদক তাজ মহল মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম-আহবায়ক শরীফ ভূইয়া, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সদস্য সচিব খাইরুল বাশার রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, শ্রমিক দলের নেতা ইমরান মিয়া, ব্যবসায়ি দলের আহবায়ক গিয়াস উদ্দিন, নবীন দলের সদস্য সচিব সিদ্দিকুর রহমান, যুবদলের নেতা আব্দুল কাদের সেন্টু, আব্দুল বাতেন শরীফ, তোষার, অনু, ফারুক প্রমুখ সহ এলাকাবাসী এবং স্থানীয় বিএনপি ও সমমনা সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, কর্মসূচিতে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ - ড্যাব এর নাসিরনগরের নেতৃবৃন্দ এবং ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে নাসিরনগরে এই কর্মসুচী পালন করা হয়েছে ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন