বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসিরনগে বজ্রপাত রোধে তালের ছাড়া রোপন
logo

নাসিরনগে বজ্রপাত রোধে তালের ছাড়া রোপন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বজ্রপাতে প্রানহানির মত ভয়াবহতা রোধ করার উদ্দেশে হাওর অঞ্চলের বিভিন্ন রাস্তার পাশে তাল গাছের চারা রোপন করা হয়েছে।

১৪ জুলাই ২০২৫ রোজ সোমবার উপজেলার কুন্ডা, চৈয়ারকুড়ি বেড়িবাধ রাস্তার পাশে তাল গাছের চারা রোপন কর্মসুচির শুভ উদ্ভোধন করেন নাসিরনগর উপজেলার সুযোগ্য  নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন, কুন্ডা ইউপি  চেয়ারম্যান এডঃ নাছির উদ্দীন ভূইয়া ,উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। উল্লেখ্য,সাম্প্রতিক কয়েক বছর যাবৎ নাসিরনগর উপজেলায় প্রাকৃতিক দুযোগের মধ্যে বজ্রপাতে সবচেয়ে বেশী প্রানহাননির ঘটনা ঘটেছে

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন বলেন,এই কর্মসুচীর আওতায় নাসিরনগর উপজেলার ৬ টি রাস্তার পাশে মোট ২৫০ টি তালের চারা রোপনের পরিকল্পনা নেয়া হয়েছে। নাসিরনগর উপজেলায় বজ্রপাতে কয়েক বছরে প্রায় অর্ধশত লোক মৃত্যু বরণ করেছে। উল্লেখ্য যে, গত ১১ মে’২৫ টেকানগর গ্রামে বজ্রপাতে একসাথে ৩ জনের মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এই তালের চারা রোপন কর্মসুচীকে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে এলাকার সাধারণ মানুষ।

   -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন