বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাসির নগরে জুয়ার আসর থেকে ৭ জুয়ারি গ্রেফতার, নগদ টাকা সহ জুয়ার সরঞ্জাম জব্দ
logo

নাসির নগরে জুয়ার আসর থেকে ৭ জুয়ারি গ্রেফতার, নগদ টাকা সহ জুয়ার সরঞ্জাম জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে।

১৯ আগস্ট মঙ্গলবার রাত আড়াইটার দিকে নাসিরনগর থানার এসআই প্রীয়তোষ চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্সসহ হরিপুর ইউনিয়নের সরকারপাড়ায় অভিযান চালান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর সরকারপাড়ার নাসির মিয়ার বাড়ির উঠানে জুয়া খেলার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই সাতজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নাসির মিয়া (৪৫), জাহার মিয়া (৫২), সাদ্দম হোসেন (৩০), ইউনুস মিয়া (৫৪), সেতু মিয়া (৪৫), ফুল মিয়া (৪৫) ও সোহেল (৪৫)। তাদের সকলের বাড়ি হরিপুর সরকারপাড়া এলাকায়,অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস কার্ড ও নগদ ১০ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ১০০০ টাকার ৩টি, ৫০০ টাকার ১১টি, ২০০ টাকার ৩টি, ১০০ টাকার ১০টি, ৫০ টাকার ৪টি ও ১০ টাকার ৫টি নোট।

এ ঘটনায় নাসিরনগর থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের মামলা (নং-১১, তারিখ ১৯/০৮/২০২৫) রুজু করা হয়েছে।

মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই মোবারক আলীর উপর। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

খুঁজুন