বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ
logo

নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আট দলের এই আসর।

এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাই খেললেও এরপর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী দল। সেই দলে তিনটি পরিবর্তন এনে বিশ্বকাপের দল গঠন করা হয়েছে। বাদ পড়েছেন দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইসমা তানজিম। তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার, অফ স্পিনার নিশিতা আক্তার ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার।

রুবাইয়া এখনো ওয়ানডেতে অভিষেক করেননি, তবে টি-টোয়েন্টিতে খেলেছেন। প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে দলে জায়গা পেয়েছেন তিনি। ওপেনিং ও উইকেটকিপিংয়ে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে তাঁকে।

অফ স্পিনার নিশিতা দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন। মাত্র ১৭ বছর বয়স হলেও তাঁর পরিণত বোলিং ও চাপ সামলানোর দক্ষতার কথা উল্লেখ করেছেন প্রধান নির্বাচক।

সুমাইয়া গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ খেলেছিলেন। তাঁকে দলে নেওয়ার ব্যাখ্যায় সাজ্জাদ বলেন, সুমাইয়া দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিলেন। তার ব্যাটিং দক্ষতা ও ফিল্ডিং মান দলের জন্য বাড়তি শক্তি হবে।

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

নারী বিশ্বকাপের বাংলাদেশ দল:

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার।


খুঁজুন