বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ নারায়ণগঞ্জের পাগলা বাজার থেকে পিস্তল ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
logo

নারায়ণগঞ্জের পাগলা বাজার থেকে পিস্তল ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

গতকাল র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন পাগলা বাজার ধোপাতিতা কুতুবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি তাজা কার্তুজ, ০১ টি দেশীয় পিস্তল ও ৪৭ পিস ইয়াবাসহ ০৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ আরিফ মাহমুদ সাইফ (২৫), পিতা- মাহবুবুর রহমান, সাং- পাগলা, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ২। জিৎ রায় (২৬), পিতা- আশাপূর্ন্য রায়, সাং- পাগলা, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ ও মোঃ শাওন মিয়া (২৫), পিতা- মৃত মানিক মিয়া, সাং- নয়ামাটি, দক্ষিন নয়ামাটি দেউলপাড়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ বলে জানা যায়। 

প্রকাশ থাকে যে, ধৃত আসামী মোঃ আরিফ মাহমুদ সাইফ (২৫) এর দখল হতে ০১ টি তাজা কার্তুজ ও ০১ টি দেশীয় পিস্তল উদ্ধার করা হয় এবং তার বিরুদ্ধে রাজধানীর শ্যামপুর থানায় দস্যুতা ও মাদকের ০৩ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীগণ দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন