বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি), নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা খাদ্য অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ মজুদ প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
অদ্য ১২ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ ফারজিন ফাহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কাদিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা, খাদ্য অধিদপ্তরের ডিসি জনাব মোঃ বাবুল হোসেন এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৮১ বংশাল রোড, নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত 'মেসার্স বিকে ফুড প্রোডাক্ট'-এ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদ ও মোড়কজাতকৃত মোট ৭,৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক গৌতম কুমার শাহা-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই অভিযানের ধারাবাহিকতায় 'এস ডি ফ্লাওয়ার মিলস' এবং 'গাউসুল আজম ফুড এন্ড এলাইট মিল'-এ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত টিসিবির মোট ৬৫০ বস্তা (৩২.৫ টন) আটা উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার এবং জিএমকে মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে যথাক্রমে ৭ দিনের এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ ও কারসাজি প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জে বিজিবি ও প্রশাসনের যৌথ অভিযানে ৭৫০০ লিটার সয়াবিন তেল ও টিসিবির ৩২.৫ টন আটা জব্দ; জরিমানা ও কারাদণ্ড প্রদান
নারায়ণগঞ্জে বিজিবি ও প্রশাসনের যৌথ অভিযানে ৭৫০০ লিটার সয়াবিন তেল ও টিসিবির ৩২.৫ টন আটা জব্দ; জরিমানা ও কারাদণ্ড প্রদান
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি), নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা খাদ্য অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ মজুদ প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অদ্য ১২ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ ফারজিন ফাহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কাদিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা, খাদ্য অধিদপ্তরের ডিসি জনাব মোঃ বাবুল হোসেন এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ
অভিযান পরিচালিত হয়। অভিযানে ৮১ বংশাল রোড, নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত 'মেসার্স বিকে ফুড প্রোডাক্ট'-এ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদ ও মোড়কজাতকৃত মোট ৭,৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক গৌতম কুমার শাহা-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই অভিযানের ধারাবাহিকতায় 'এস ডি ফ্লাওয়ার মিলস' এবং 'গাউসুল আজম ফুড এন্ড এলাইট মিল'-এ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত টিসিবির মোট ৬৫০ বস্তা (৩২.৫ টন) আটা উদ্ধার
ও জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার এবং জিএমকে মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে যথাক্রমে ৭ দিনের এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ ও কারসাজি প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত