বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নাম ও ছবি ব্যবহার করে প্রভাব বিস্তার না করতে সতর্ক করলেন হুইপ রকিবুল ইসলাম বকুল
logo

নাম ও ছবি ব্যবহার করে প্রভাব বিস্তার না করতে সতর্ক করলেন হুইপ রকিবুল ইসলাম বকুল

নিজের নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা চালানো কিংবা ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে প্রভাব বিস্তারের চেষ্টা না করতে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
গতকাল বুধবার ০১ এপ্রিল খবর বিজ্ঞপ্তিতে তিনি বলেন, তাঁর নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না।এছাড়া তাঁর বাসা বা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে পাশে দাঁড়িয়ে তোলা ছবি দেখিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হুইপ আরও বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে তাঁর নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত। এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সকলকে দলীয় শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের অনভিপ্রেত পরিস্থিতির শিকার হলে নির্ধারিত মোবাইল/হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭১৫-০০১৯৫৫) অভিযোগ জানানোর অনুরোধ জানানো হয়েছে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।

খুঁজুন