বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীদের রাতভর হামলা, নিহত ৫০
logo

নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীদের রাতভর হামলা, নিহত ৫০

৫০ জন নিহত হয়েছেন নাইজেরিয়ায় একটি গ্রামে বন্দুকধারীদের রাতভর হামলায় । এছাড়া আরও অনেক নারী ও শিশুকে অপহরণ করেছে বলে কর্তৃপক্ষ ও বাসিন্দারা জানিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত উত্তর-পশ্চিম নাইজেরিয়ার জামফারা অঙ্গরাজ্যের বুক্কুয়ুম এলাকার তুঙ্গান দুতসে গ্রামে এই হামলা চলে।

সশস্ত্র ব্যক্তিরা মোটরসাইকেলে করে এসে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং বাসিন্দাদের অপহরণ শুরু করে। খবর আল জাজিরা

বুক্কুয়ুম সাউথের প্রতিনিধিত্বকারী আইনপ্রণেতা হামিসু এ ফারু শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়াচ্ছে ৃ এবং অন্তত ৫০ জনকে মৃত রেখে এসেছে।’

ফারু জানান, কতজনকে অপহরণ করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়, কারণ স্থানীয় কর্মকর্তারা নিখোঁজদের তালিকা প্রস্তুত করছেন।

বাসিন্দাদের মতে, হামলার আগেই সতর্কবার্তার ইঙ্গিত ছিল।

৪১ বছর বয়সী আবদুল্লাহি সানি বলেন, এক দিন আগে ১৫০টিরও বেশি মোটরসাইকেলে সশস্ত্র লোকজনকে দেখতে পেয়ে গ্রামবাসীরা নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গতকাল কেউ ঘুমাতে পারেনি; আমরা সবাই শোকে মুহ্যমান,’ বলেন সানি। তার পরিবারের তিন সদস্য এই হামলায় নিহত হয়েছেন।

নাইজেরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা এখনও একাধিক নিরাপত্তা হুমকির মুখে রয়েছে, যার মধ্যে সশস্ত্র অপরাধী চক্র এবং বিদ্রোহী গোষ্ঠী রয়েছে।

গত সপ্তাহেই উত্তর-পশ্চিম নাইজার অঙ্গরাজ্যের বোরগু এলাকায় হামলায় অন্তত ৪৬ জন নিহত হন। সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে কনকোসো গ্রামে, যেখানে অন্তত ৩৮ জন বাসিন্দাকে গুলি করা হয় বা গলা কেটে হত্যা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খুঁজুন