বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব নাইজেরিয়ায় মসজিদে এলোপাতাড়ি গুলি, নিহত ২৭
logo

নাইজেরিয়ায় মসজিদে এলোপাতাড়ি গুলি, নিহত ২৭

একটি মসজিদে ফজরের নামাজের সময় ‘সশস্ত্র দস্যুদের’ হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন, আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তা এ তথ্য জানান। খবর: আল জাজিরা, রয়টার্স

স্থানীয় বাসিন্দারা জানান, মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে মুসল্লিরা গতকাল মঙ্গলবার ভোরবেলায় নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। তখন বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে হতাহতের এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্যাঞ্চলে প্রায়শই এমন হামলার ঘটনা দেখা যায়। স্থানীয় পশুপালক ও কৃষকেরা জমি এবং পানির সীমিত প্রাপ্যতা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। গত জুনে এমনই একটি হামলায় দেশটির উত্তর-মধ্যাঞ্চলে শতাধিক মানুষ প্রাণ হারান।

মঙ্গলবারের রক্তপাতের পর আরও হামলা ঠেকাতে উঙ্গুয়ান মানতাউ গ্রামে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান রাজ্যের কমিশনার নাসির মুয়াজু।

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন