বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র
logo

না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র না ফেরার দেশে চলে গেছেন। আজ সোমবার দুপুরে মুম্বাইয়ের নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি, এমনটাই দাবি করেছে ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ারসহ একাধিক গণমাধ্যম।

তারা বলছে, বলিউডের হি-ম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে তিনি সোমবার (২৪ নভেম্বর) মৃত্যুবরণ করছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার ছয় দশকের একটি সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি হলো।

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, অভিনেতার বাড়িতে ইতোমধ্যে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা গেছে। বাড়ি থেকে ৫০ মিটার দূরত্বে ব্যারিক্যাড দিয়ে রাখা হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতোমধ্যে স্পটে অভিনেতার মেয়ে এশা দেওলকে দেখা গেছে। এছাড়াও অনেক তারকার গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখা গেছে।

এদিকে চলতি মাসের শুরুর দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। সেসময় তাকে ঘিরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুজব। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেতার পরিবার।

এরপর সুস্থ হয়ে বাড়িতে ফিরেন অভিনেতা। আগামী ৮ ডিসেম্বর অভিনেতার ৯০তম জন্মদিন। আর তাই বিশেষ এই দিনকে ঘিরে গ্র্যান্ড সেলিব্রেশনের পরিকল্পনা চলছে বলেও জানা গিয়েছিল। ইতোমধ্যে তার স্ত্রী হেমা মালিনী সে প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছিলেন। সূত্র: ফিল্মফেয়ার, এনডিটিভি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন