বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ময়মনসিংহে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৭৫ লক্ষ টাকার চেক হস্তান্তর
logo

ময়মনসিংহে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৭৫ লক্ষ টাকার চেক হস্তান্তর

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমাদাবীর ২ কোটি ৭৫ লক্ষ টাকার চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৪ নভেম্বর ) ময়মনসিংহ আসপাডা প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে  এ  বীমাদাবীর চেক হস্তান্তর ও  ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক ও জেলা সমন্বয়কারী সাকিল মাহমুদের  সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর চেক হস্তান্তর ও  ব্যবসা উন্নয়ন সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত  ব্যবস্থাপনা পরিচালক  বি এম শওকত আলী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন,  ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার, আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক  সেলিম মিয়া, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডর পপুলার ডিপিএস প্রকল্পের কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী ও মহাব্যবস্থাপক (উন্নয়ন) হাফিজুর রহমান প্রমুখ।

ব্যবসা উন্নয়ন  সভা  শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ২ কোটি ৭৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  বি এম শওকত আলী।

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন