মহানগরী কোল ঘেঁষে ময়ূর নদী বয়ে গেছে। দীর্ঘদিনের অবহেলা, বিভিন্ন জায়গায় অবৈধ বাঁধ দিয়ে মাছের ঘের এবং ব্যক্তিগত ব্যবসা করা নদীর জায়গা দখল করে ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান তৈরিসহ নানাবিধ অন্যায় এবং অবহেলার মাধ্যমে দূষণের চরম পর্যায়ে পৌঁছে গেছে ময়ূর নদী।
তীব্র গন্ধের কালো পচা পানি এবং দুর্গন্ধ ময়লা আবর্জনায় ভরে ওঠা সেই ময়ূর নদীতে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেলো প্রথম ভেলা বাইচ। নগরের নীতি নির্ধারণী মহলকে বাস্তব অবস্থা পর্যবেক্ষণ এবং খুলনাবাসীকে গ্রাম বাংলার ঐতিহ্য উপভোগের জন্য বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রথম ভেলা বাইচ আয়োজন করে।
খুলনা সিটি কর্পোরেশন, নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সমাজ ও পরিবেশ উন্নয়নে একটি গবেষণামূলক আন্দোলন (সিয়াম), হেলদি সিটি ফোরাম, একটিভ সিটিজেন প্লাটফর্ম, আব্বাস উদ্দিন একাডেমি, বিডি ক্লিন সহ বিভিন্ন সংস্থা যৌথভাবে এ আয়োজন করে।
গতকাল বিকাল ৪টায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আয়োজনের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খুলনাকে বাঁচাতে হলে সুস্থ নগর হিসেবে গড়ে তুলতে হলে ময়ূর নদী বাঁচানোর বিকল্প নেই।
আমাদের সকলের সহযোগিতায় এই ময়ূর নদীকে বাঁচিয়ে তুলতে হবে যাতে করে নগরবাসী চিত্ত বিনোদনের সুযোগ পায় নগর পর্যটন গড়ে ওঠে। যারা এই নদীতে অবৈধভাবে দখল করে রেখেছে বা অবৈধ বাধ দিয়েছে সকল বাঁধাকে উপড়ে ফেলতে হবে।
উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক ও ভেলা বাইচ এর আহবায়ক মোল্লা মারুক রশীদের সভাপতিত্বে ও মনিরুজ্জামান রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উন্নয়ন কমিটির সিনিয়র সহ সভাপতি নিযামুর রহমান লালু, মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান, বেলা খুলনা প্রতিনিধি মাহফুজুর রহমান মুকুল।
সিয়ামের নির্বাহী পরিচালক ও হেলদি সিটি ফোরামের সদস্য সচিব এড. মোঃ মাসুম বিল্লাহ, আরাফাত আবাসিক শান্তি-শৃঙ্খলা কমিটির সভাপতি আঃ বারেক মোল্লা, অ্যাক্টিভ সিটিজেন প্লাটফর্মের সভাপতি শেখ ওমর ফারুক কচি প্রমুখ।
ভেলা বাইচে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। দুই রাউন্ডে বিজয়ীদের নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মনিরুল, দ্বিতীয় স্থান অধিকার করেন অহিদুল, তৃতীয় স্থান অধিকার আলামিন শেখ। বিজয়ী সকলেই তেরখাদা উপজেলার। আয়োজন শেষে বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করেন কেসিসি প্রশাসক।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুয়েটের অধ্যাপক তুষার কান্তি রায়, সিটি কর্পোরেশনের সাবেক শিক্ষা কর্মকর্তা এসকে তাছাদুজ্জামান, রোটারিয়ান আল জামাল ভূঁইয়া, এড. এস এম মারুফ আহম্মদ। খুলনার অধিকাংশ মিডিয়া আয়োজনে সহযোগিতা এবং প্রায় কয়েক হাজার উৎসুক জনতা এ আয়োজন দেখতে ভীর করেন।
সকলেই প্রত্যাশা করেন আগামী আয়োজনটি হবে দূষণমুক্ত পরিস্কার পরিচ্ছন্ন ময়ূর নদীতে। আয়োজনের সকল সংস্থার শতাধিক স্বেচ্ছাসেবী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ময়ূর নদীর দূষণ রক্ষা ও নগর পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে খুলনায় প্রথম ভেলা বাইচ প্রতিযোগিতা
ময়ূর নদীর দূষণ রক্ষা ও নগর পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে খুলনায় প্রথম ভেলা বাইচ প্রতিযোগিতা
মহানগরী কোল ঘেঁষে ময়ূর নদী বয়ে গেছে। দীর্ঘদিনের অবহেলা, বিভিন্ন জায়গায় অবৈধ বাঁধ দিয়ে মাছের ঘের এবং ব্যক্তিগত ব্যবসা করা নদীর জায়গা দখল করে ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান তৈরিসহ নানাবিধ অন্যায় এবং অবহেলার মাধ্যমে দূষণের চরম পর্যায়ে পৌঁছে গেছে ময়ূর নদী। তীব্র গন্ধের কালো পচা পানি এবং দুর্গন্ধ ময়লা আবর্জনায় ভরে ওঠা সেই ময়ূর নদীতে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেলো প্রথম ভেলা বাইচ। নগরের নীতি নির্ধারণী মহলকে বাস্তব অবস্থা পর্যবেক্ষণ এবং খুলনাবাসীকে গ্রাম বাংলার ঐতিহ্য উপভোগের জন্য বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রথম ভেলা বাইচ আয়োজন করে। খুলনা সিটি কর্পোরেশন, নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সমাজ ও পরিবেশ উন্নয়নে একটি গবেষণামূলক আন্দোলন (সিয়াম), হেলদি সিটি ফোরাম, একটিভ সিটিজেন প্লাটফর্ম, আব্বাস উদ্দিন একাডেমি, বিডি ক্লিন সহ বিভিন্ন সংস্থা যৌথভাবে এ আয়োজন করে।
গতকাল বিকাল ৪টায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আয়োজনের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খুলনাকে বাঁচাতে হলে সুস্থ নগর হিসেবে গড়ে তুলতে হলে ময়ূর নদী বাঁচানোর বিকল্প নেই। আমাদের সকলের সহযোগিতায় এই ময়ূর নদীকে বাঁচিয়ে তুলতে হবে যাতে করে নগরবাসী চিত্ত বিনোদনের সুযোগ পায় নগর পর্যটন গড়ে ওঠে। যারা এই নদীতে অবৈধভাবে দখল করে রেখেছে বা অবৈধ বাধ দিয়েছে সকল বাঁধাকে উপড়ে ফেলতে হবে। উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক ও ভেলা বাইচ এর আহবায়ক মোল্লা মারুক রশীদের সভাপতিত্বে ও মনিরুজ্জামান রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উন্নয়ন কমিটির সিনিয়র সহ সভাপতি নিযামুর রহমান লালু, মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান, বেলা খুলনা প্রতিনিধি মাহফুজুর রহমান মুকুল। সিয়ামের নির্বাহী পরিচালক ও হেলদি সিটি ফোরামের সদস্য সচিব এড. মোঃ মাসুম বিল্লাহ, আরাফাত আবাসিক শান্তি-শৃঙ্খলা কমিটির সভাপতি
আঃ বারেক মোল্লা, অ্যাক্টিভ সিটিজেন প্লাটফর্মের সভাপতি শেখ ওমর ফারুক কচি প্রমুখ। ভেলা বাইচে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। দুই রাউন্ডে বিজয়ীদের নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মনিরুল, দ্বিতীয় স্থান অধিকার করেন অহিদুল, তৃতীয় স্থান অধিকার আলামিন শেখ। বিজয়ী সকলেই তেরখাদা উপজেলার। আয়োজন শেষে বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করেন কেসিসি প্রশাসক। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুয়েটের অধ্যাপক তুষার কান্তি রায়, সিটি কর্পোরেশনের সাবেক শিক্ষা কর্মকর্তা এসকে তাছাদুজ্জামান, রোটারিয়ান আল জামাল ভূঁইয়া, এড. এস এম মারুফ আহম্মদ। খুলনার অধিকাংশ মিডিয়া আয়োজনে সহযোগিতা এবং প্রায় কয়েক হাজার উৎসুক জনতা এ আয়োজন দেখতে ভীর করেন। সকলেই প্রত্যাশা করেন আগামী আয়োজনটি হবে দূষণমুক্ত পরিস্কার পরিচ্ছন্ন ময়ূর নদীতে। আয়োজনের সকল সংস্থার শতাধিক স্বেচ্ছাসেবী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত