বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মুন্সিগঞ্জে নদী ভাঙ্গন রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত
logo

মুন্সিগঞ্জে নদী ভাঙ্গন রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত

“নদী ও পরিবেশ এবং নদী পাড়ের বসতি রক্ষা করতে হবে” এ স্লোগানে   মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেড বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ঘাসভোগ এলাকাবাসীর আয়েজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এই খাল দিয়ে বড় বড় বালুবাহী বাল্কহেড চলাচল করার কারণে নদীর দুই পাড়ের শতশত বসতি ভাঙ্গন শুরু হয়েছে। বাল্কহেড বন্ধ করা না হলে ঘরবাড়ি বিলীন হয়ে যাবে।
বিক্রমপুর খাল বিল ভূমি জলাশয় ও আড়িয়ল বিল সুরক্ষা কমিটির সহযোগিতায় মানববন্ধনে উপস্থিতি ছিলেন, মওলানা হেলাল উদ্দিন খান, ইসমাইল হোসেন, শিক্ষক ইসরাফিল হোসেন, ফটিক হালদার,  আওলাদ হোসেন, বাবুল হাসান, মুক্তার হোসেন, আলমগীর হোসেনসহ মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন