মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় শহরের রয়েল পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।
সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাহাঙ্গীর মিঝি এবং দৈনিক টারমিগান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ সেলিম।
ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ মিনহাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তুহিন সরকার, সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মালেক, শিক্ষা ও আইসিটি সম্পাদক মোঃ শওকত আহম্মেদ, কার্যকরী সদস্য মোঃ সাহেল মিঝি এবং আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. আব্দুল আলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুজ্জামান রতন বলেন, সাংবাদিকদের লেখনী ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজের অসংগতি ও বাস্তব চিত্র ফুটে ওঠে। তিনি আরও বলেন, রাজনীতিবিদ ও সাংবাদিক—সবার লক্ষ্য হওয়া উচিত একটি সুসংহত সমাজ ও রাষ্ট্র গঠন করা। সকলকে একটি পরিবারের মতো পারস্পরিক সহমর্মিতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আবরারুল হক হাতেমী।
মুন্সিগঞ্জ সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মুন্সিগঞ্জ সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় শহরের রয়েল পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন। সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাহাঙ্গীর মিঝি এবং দৈনিক টারমিগান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ
সেলিম। ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ মিনহাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তুহিন সরকার, সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মালেক, শিক্ষা ও আইসিটি সম্পাদক মোঃ শওকত আহম্মেদ, কার্যকরী সদস্য মোঃ সাহেল মিঝি এবং আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. আব্দুল আলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুজ্জামান
রতন বলেন, সাংবাদিকদের লেখনী ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজের অসংগতি ও বাস্তব চিত্র ফুটে ওঠে। তিনি আরও বলেন, রাজনীতিবিদ ও সাংবাদিক—সবার লক্ষ্য হওয়া উচিত একটি সুসংহত সমাজ ও রাষ্ট্র গঠন করা। সকলকে একটি পরিবারের মতো পারস্পরিক সহমর্মিতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আবরারুল হক হাতেমী।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত