বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৬টি ড্রেজার বিকল ও ১০ কিলোমিটার পাইপ অপসারণ
logo

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৬টি ড্রেজার বিকল ও ১০ কিলোমিটার পাইপ অপসারণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৮ স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি ড্রেজার বিকল ও ১০ কিলোমিটার পাইপ অপসারণ করেন সহকারী কমিশনার (ভুমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী।

বৃহস্পতিবার ৩ জুলাই সকাল সাড়ে ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার রসুনিয়া, ইছাপুরা ও বয়রাগাদি ইউনিয়নের সিরাজদিখান বাজার,পশ্চিম আবিরপাড়া, কুসুমপুর, রাজদিয়া এবং টেংগরিয়াপাড়ায় ৮ টি স্থানে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভুমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী স্থানীয় জনগণকে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ড্রেজিং এর মাধ্যমে বালি উত্তোলন ও ভরাট এবং জমির শ্রেণী পরিবর্তন থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করেন এবং এ ধরনের বেআইনি  কর্মকান্ডের শাস্তির বিষয়ে অবহিত করা হয়। তিনি আরো বলেন

জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা, অনুমতি বিহীন জমি ভরাটের মাধ্যমে শ্রেণী পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন