বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মুন্সীগঞ্জে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার
logo

মুন্সীগঞ্জে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:- দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী ও অস্ত্রধারী অপরাধী গ্রেফতার এবং মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে র‌্যাব-১০ জনগণের আস্থা অর্জনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জের শ্রীনগর থানার বাঘড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ০২ রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র‌্যাব-১০ তার গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবে।

উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় জমা করা হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন