বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মুন্সীগঞ্জ জনশক্তি উন্নয়ন সংস্থার উদ্যোগে শহীদ ওসমান হাদীর স্মরণে দেওয়াল গ্রাফিক্স
logo

মুন্সীগঞ্জ জনশক্তি উন্নয়ন সংস্থার উদ্যোগে শহীদ ওসমান হাদীর স্মরণে দেওয়াল গ্রাফিক্স

মুন্সীগঞ্জ জনশক্তি উন্নয়ন সংস্থার উদ্যোগের ইনকিলাব মঞ্চের মূখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর

স্মরণে এক অনন্য দেওয়াল গ্রাফিক্স কর্মসূচির আজ দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের দেওয়ালে ইনকিলাব মঞ্চের মূখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর এই গ্রাফিক্স অংকন করা হয়।

বাংলাদেশের বীর সন্তান শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মৃতিকে উজ্জীবিত করতে এই দেওয়াল গ্রাফিক্সের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন,যারা তাদের সৃজনশীল প্রতিভার মাধ্যমে শহীদের আত্মত্যাগের গল্প তুলে ধরেন। গ্রাফিক্সের মাধ্যমে দেশের প্রতি তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করে তারা শহীদের প্রতি সম্মান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনশক্তি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ফারজানা আক্তার, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস যুথি,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইব্রাহিম খান জীবন, রাত্তফান মিম,তানহা,জিহাদ।

 তারা সকলেই এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন,শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে তার সাহসিকতার গল্প জানাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই দেওয়াল গ্রাফিক্স অংকন কর্মসূচি শুধু একটি শিল্প কর্ম নয়, বরং এটি জাতির মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আত্মত্যাগের চেতনা সংরক্ষণের প্রতীক। জনশক্তি উন্নয়ন সংস্থা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে।

প্রসঙ্গঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র

শরীফ ওসমান বিন হাদি আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট হামলাকারীদের আক্রমণে গুলিবিদ্ধ হন।[৪]পরবর্তীতে তিনি ১৮ই ডিসেম্বর ২০২৫ তারিখ, রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

খুঁজুন