বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মুন্সীগঞ্জ ১ সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ পেলেন অহিদুল ইসলাম
logo

মুন্সীগঞ্জ ১ সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ পেলেন অহিদুল ইসলাম

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন দায়িত্বে যুক্ত হলেন অহিদুল ইসলাম। তিনি মুন্সিগঞ্জ ১ আসনের  আসনের সংসদ সদস্যে শেখ মো. আব্দুল্লাহর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি সংসদ সদস্যের কার্যালয় থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। 

অহিদুল  ইসলাম ১৯৭৭ সালের ৬ই জানুয়ারী  মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের সতুরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি   ওই গ্রামের মৃত শুকুর ঢালীর পুত্র। 

জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন অহিদুল ইসলাম। তিনি ছাত্রজীবন  থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বিক্রমপুর আদর্শ কলেজের ছাত্রদলের  যুগ্ম সম্পাদক, সিরাজদিখান থানা ছাত্রদলের আহবায়ক , জেলা যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং  বর্তমানে থানা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন। 

অহিদুল ইসলাম দলীয় কার্যক্রম সমন্বয়, জনসাধারণের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিজ্ঞতা থাকায় তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ব্যক্তিগত সহকারী হিসেবে তিনি সংসদ সদস্যের দাপ্তরিক কার্যক্রম তদারকি, জনসংযোগ রক্ষা, বিভিন্ন সভা-সমাবেশের সমন্বয় এবং নির্বাচনী এলাকার জনগণের অভিযোগ ও আবেদন গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা করবেন।

নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অহিদুল ইসলাম বলেন, “সংসদ সদস্য মহোদয়ের আস্থা অর্জন করতে পেরে আমি কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করবো।”

এদিকে, তার এই নিয়োগে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং তার সফলতা কামনা করেছেন।

খুঁজুন