বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মুক্তি সড়কের বেহালদশা জন দুর্ভোগ চরমে
logo

মুক্তি সড়কের বেহালদশা জন দুর্ভোগ চরমে

কষ্ট যেন ধরমন্ডল বাসীর পিছুই ছাড়ছেনা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের পূর্ব উত্তরে উপজেলা সদর থেকে প্রায় ১৭ কিঃমিঃ দুরে অবস্থিত ধরমন্ডল ইউনিয়ন।আয়তনের তুলনা ছোট হলেও জনসংখ্যার দিক থেকে বিশাল এ ইউনিয়ন।ধরমন্ডল,দৌলতপুর, সাইয়াউক ও দেউরত গ্রাম নিয়ে ঘটিত এ ইউনিয়ন।ধরমন্ডল ইউনিয়নে প্রায় ১৩ হাজারের ও অধিক ভোটার রয়েছে।হবিগঞ্জ জেলা সদরের  সন্নিকটে গ্রামটির অবস্থান হলেও ভৌগলিক কারনে গ্রামটিকে দুরবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে।ধরমন্ডল থেকে নাসিরনগর উপজেলা জেলা সদর ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের সাথে যোগাযোগের জন্য ধরমন্ডল থেকে মোড়াকরি পর্যন্ত একটি রাস্তা রয়েছে।

যার নাম মুক্তি সড়ক।ধরমন্ডল থেকে মোড়াকরি পর্যন্ত মুক্তি সড়কটির দুরত্ব প্রায় ৬ কিঃমিঃ।আওয়ামীরীগের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এডঃ ছায়েদুল হকের আমলে রাস্তাটি  নির্মিত হলে ধরমন্ডল বাসীর যাতায়াতের কষ্ট অনেকটা দুর হয়।২০২২ সালের বন্যায় রাস্তাটি ভেঙ্গে বড় বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়।বর্তমানে রাস্তাটি দিয়ে যাতায়াত করা বিপজ্জনক হয়ে পড়েছে।যে কোন সময় যানবাহন উল্টে গিয়ে খালে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।বিগত সংসদ নির্বাচনে ধরমন্ডল বাসী আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী বি,এম ফরহাদ হোসেন সংগ্রামকে তেমন ভোট না দিয়ে অন্যপ্রার্থীকে অধিক সংখ্যক ভোট প্রধান করায় রাস্তাটি সংস্কারে কোন উদ্যেগ নেয়নি সংগ্রাম।স্থানীয়রা জানায় দ্রুত মুক্তি সড়কটি সংস্কারের উদ্যোগ না নিলে ধরমন্ডল বাসীকে সীমাহীন কষ্ট পোহাতে হবে।সেই সাথে বড় ধরনের দুর্ঘটনারও আশংকা করছেন তার।

বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসীন্দা প্রমোদ রঞ্জন সুত্রধর  রাস্তাটি দ্রুত পুনঃ সংস্কারের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোরদাবী জানান।

ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম জানান,যেখানে ২০ টাকা সিএনজি ভাড়া হওয়ার কথা সেখানে ৫০ টাকা ভাড়া দিলেও ড্রাইভাররা যেতে চায় না।তিনি আরো বলেন,রাস্তাটি সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে ধর্না দিতে দিতে আর ভালো লাগেনা।যে কোন দপ্তরে গেলেই বলে খুব তাড়াতাড়িই হয়ে যাবে।কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা।

ধরমন্ডল ইউনিয়নের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক শিক্ষানবীশ আইনজীবি মোঃ জালাল উদ্দিন বলেন, রাস্তাটির যে অবস্থায় পরিনত হয়েছে,সেই রাস্তা দিয়ে কোন বয়স্ক রোগী নিয়ে গেলে যে কোন সময়  মৃত্যুর আর গর্ভবতী মহিলার গর্ভপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুক্তি সড়কটি পুনঃসংস্কারের কোন উদ্যোগ আছে কিনা জানতে চাইলে নাসিরনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন,ধরমন্ডলের সব গুলো সড়কই স্টিমিট করে পাঠানো হয়েছে।উপর থেকে পাস হয়ে না আসার কারনে টেন্ডার করা যাচ্ছে না।

-খবর প্রতিদিন/ সি.ব 
  

খুঁজুন