বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ: মামুনুর হাসান টিপু
logo

মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ: মামুনুর হাসান টিপু

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর জীবনদর্শন, আদর্শ ও শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে চিরন্তন প্রেরণা জোগায়। সত্য, ন্যায়, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে তিনি মানবজাতিকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছেন।

ঈদে মিলাদুন্নবি উপলক্ষে কে-টিভির চেয়ারম্যান মোঃ মামুনুর হাসান (টিপু) এক বাণীতে এসব কথা বলেন।

মামুনুর হাসান (টিপু)  আরও বলেন, "আজকের দিনে আমরা যদি মহানবীর শিক্ষাকে জীবনে ধারণ করতে পারি, তবে সমাজে অন্যায়, অবিচার, বৈষম্য ও হিংসা-বিদ্বেষ দূর হবে। সবাইকে তাঁর দেখানো পথে চলার আহ্বান জানাই।"

তিনি আশা প্রকাশ করেন, ঈদে মিলাদুন্নবির এ পবিত্র দিন মুসলিম উম্মাহসহ সমগ্র বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও সৌহার্দ্যের বার্তা বয়ে আনবে। একইসঙ্গে তিনি দেশের মানুষের জন্য কল্যাণ, উন্নয়ন ও স্থিতিশীলতার দোয়া করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন