বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মতিঝিলে কিশোর গ্যাংয়ের সদস্যসহ তিনজনকে অস্ত্রসহ গ্রেফতার
logo

মতিঝিলে কিশোর গ্যাংয়ের সদস্যসহ তিনজনকে অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:- রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের সদস্যসহ মোট তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ খোরশেদ (২৪), ২। তানজিল হোসেন (১৯) ও একজন কিশোর গ্যাং সদস্য। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি চাপাতি, একটি ছোরা ও একটি শিকল উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫ ) মতিঝিল থানাধীন এজিবি কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) মতিঝিল থানাধীন এজিবি কলোনীস্থ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে হঠাৎ করে কয়েকজন দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে শক্তির মহড়া প্রদর্শন করে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে। মতিঝিল থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে মোঃ খোরশেদ, তানজিল হোসেন ও একজন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি চাপাতি, একটি ছোরা ও একটি শিকল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন