বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় মসজিদের খতিব আ ন ম নূর রহমানের হামলাকারীর আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী
logo

মসজিদের খতিব আ ন ম নূর রহমানের হামলাকারীর আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী

চাঁদপুুর শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ ন ম নূর রহমানের হামলাকারী বিল্লাল হোসেনের আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী
প্রদান করেছেন। আজ রোববার সদর আদালতে আসামীর রিমান্ড শুনানী হবে।

শনিবার ১২ জুলাই ২০২৫ বিকেলে চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে তিনি এ স্বীকারোক্তি মুলক জবানবন্দী দেন।

আদালত সূত্রে জানা যায়,  বিকেল তিনটার সময় তাকে প্রথমে আদালতে আনা হয়।  এরপর আসামী  ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দেন। জবানবন্দী শেষে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী ( আয়ু ) কর্মকর্তা হিসেবে দায়িত্ব রয়েছেন  চাঁদপুুর সদর মডেল থানার  সাব ইন্সপেক্টর নাজমুল হোসেন।

এদিকে শুক্রবার (১১ জুলাই) চাঁদপুর পৌর এলাকার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমআর নামাজে ইমামতি করেন  মাওলানা আ ন ম নূর রহমান মাদানী। জুমার নামাজে আলোচনা ও খুতবা নিয়ে ক্ষিপ্ত ছিলেন ওই এলাকার ভ্রাম্যমান ব্যবসায়ী বিল্লাল হোসেন। যার কারণে নামাজ শেষে মসজিদের ভিতরে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে মসজিদের খতিবের উপর হামলা চালায় বিল্লাল । এতে করে খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানী মাথায় মারাত্মক জখম হয়। পরবর্তীতে মুসল্লীরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এ সময় হামলাকারী বিল্লাল হোসেনকে মুস্ীআটক করে পুলিশ কাছে সোপর্দ করে। 

শুক্রবার রাতেই  মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর বড় ছেলে আফনান তাকি বাদি হয়ে আসামি বিল্লাল হোসেনের নামে চাঁদপুুর সদর মডেল থানায় মামলা করেন। 

এই ঘটনায় শনিবার বিকেলে চাঁদপুর শহরে ইসলামিক দলগুলো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এছাড়া শনিবার সকাল থেকেই গুঞ্জন উঠে মসজিদের খতিব মারা গেছে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে তিনি ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন