বাগেরহাটের মোরেলগঞ্জে ঝাড়ু হাতে সড়ক, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থান পরিস্কার করেছেন সংসদ সদস্য।
আজ রবিবার ২২ ফেব্রুয়ারি সকালে মাসব্যপি পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। নিজেই ঝাড়ু দিয়ে ময়লা পরিস্কার করেন এই সংসদ সদস্য। সংসদ সদস্য ও তার নেতাকর্মীরা আসপাশ এলাকা পরিস্কার করেন।
নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, মোরেলগঞ্জ-শরনখোলা দুই উপজেলাতে রমজানে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।হাসপাতাল মসজিদ, মাদ্রাসা ও হাট-বাজার সহ সর্বত্রই এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান থাকবে। পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান এই সংসদ সদস্য।
মোরেলগঞ্জ পৌরসভা, প্রধান বাজারসহ বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর আমির মাষ্টার রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মান্নানসহ বিভিন্ন নেতারা।
সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম আর বলেন, এই শহর আমাদের, শহরে বসবাস করি আমরা। কিন্তু দীর্ঘদিন ময়লা আবর্জনাযুক্ত থাকে আমাদের এই শহর। কেউ ময়লা আবর্জনা পরিস্কারে এগিয়ে আসে না।
তাই আমি এই পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। আজকে মোরেলগঞ্জ শহরের বিভিন্ন এলাকা পরিস্কার করেছি। ভবিষ্যতে এ ধরণের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মোরেলগঞ্জে ঝাড়ু হাতে সড়ক, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থান পরিস্কার করলেন সংসদ সদস্যরা
মোরেলগঞ্জে ঝাড়ু হাতে সড়ক, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থান পরিস্কার করলেন সংসদ সদস্যরা
বাগেরহাটের মোরেলগঞ্জে ঝাড়ু হাতে সড়ক, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থান পরিস্কার করেছেন সংসদ সদস্য। আজ রবিবার ২২ ফেব্রুয়ারি সকালে মাসব্যপি পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। নিজেই ঝাড়ু দিয়ে ময়লা পরিস্কার করেন এই সংসদ সদস্য। সংসদ সদস্য ও তার নেতাকর্মীরা আসপাশ এলাকা পরিস্কার করেন। নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, মোরেলগঞ্জ-শরনখোলা দুই উপজেলাতে
রমজানে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।হাসপাতাল মসজিদ, মাদ্রাসা ও হাট-বাজার সহ সর্বত্রই এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান থাকবে। পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান এই সংসদ সদস্য। মোরেলগঞ্জ পৌরসভা, প্রধান বাজারসহ বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর আমির মাষ্টার রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, শ্রমিক ফেডারেশনের উপজেলা
সভাপতি আব্দুল মান্নানসহ বিভিন্ন নেতারা। সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম আর বলেন, এই শহর আমাদের, শহরে বসবাস করি আমরা। কিন্তু দীর্ঘদিন ময়লা আবর্জনাযুক্ত থাকে আমাদের এই শহর। কেউ ময়লা আবর্জনা পরিস্কারে এগিয়ে আসে না। তাই আমি এই পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। আজকে মোরেলগঞ্জ শহরের বিভিন্ন এলাকা পরিস্কার করেছি। ভবিষ্যতে এ ধরণের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত