মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি মাদক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ।
সোমবার (৪ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই মিরাজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইফুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক (খ্রিষ্টান কবরস্থান সংলগ্ন) এলাকা থেকে ৪৪ পিস ইয়াবাসহ আরমান ফরাজি নামের একজনকে আটক করা হয়। ওই মামলায় একই এলাকার শাহদত হোসেনের ছেলে সাইফুল ইসলাম মিলনকে এজাহারভুক্ত আসামি করা হলেও তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।
এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পলাতক আসামিকে আটক করা সম্ভব হয়েছে। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, গ্রেপ্তার হওয়া মিলন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মাদক সেবন, মোবাইল জুয়া, স্ক্যামিং গণ মাধ্যমকর্মীদের হুমকি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। পাশাপাশি তিনি প্রতিবেশীদের সঙ্গে মারামারি ও পারিবারিক অশান্তির সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে বলেও জানান স্থানীয়রা।
মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পলাতক আসামিকে গ্রেপ্তার
মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পলাতক আসামিকে গ্রেপ্তার
মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি মাদক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। সোমবার (৪ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই মিরাজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইফুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক (খ্রিষ্টান কবরস্থান
সংলগ্ন) এলাকা থেকে ৪৪ পিস ইয়াবাসহ আরমান ফরাজি নামের একজনকে আটক করা হয়। ওই মামলায় একই এলাকার শাহদত হোসেনের ছেলে সাইফুল ইসলাম মিলনকে এজাহারভুক্ত আসামি করা হলেও তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পলাতক আসামিকে আটক করা সম্ভব হয়েছে। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার
জন্য আদালতে পাঠানো হবে বলে তিনি জানান। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, গ্রেপ্তার হওয়া মিলন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মাদক সেবন, মোবাইল জুয়া, স্ক্যামিং গণ মাধ্যমকর্মীদের হুমকি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। পাশাপাশি তিনি প্রতিবেশীদের সঙ্গে মারামারি ও পারিবারিক অশান্তির সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে বলেও জানান স্থানীয়রা।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত