বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মোহাম্মদীয়া রোডের কাজের মান নিয়ে এলাকাবাসীর তীব্র ক্ষোভ, কাজ বন্ধ
logo

মোহাম্মদীয়া রোডের কাজের মান নিয়ে এলাকাবাসীর তীব্র ক্ষোভ, কাজ বন্ধ

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলাধীন ৪নং চর মার্টিন ইউনিয়নের অন্তর্গত ১নং ওয়ার্ডের মোহাম্মদীয়া রোডের চলমান উন্নয়ন কাজের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং কাজের কোনো মান নিয়ন্ত্রণ নেই। নির্ধারিত মান ও নকশা উপেক্ষা করে দায়সারা ভাবে কাজ করায় সড়কটি দীর্ঘস্থায়ী হবে না বলে আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসীর দাবি, কাজের শুরু থেকেই অনিয়ম চোখে পড়লেও সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। একপর্যায়ে নিম্নমানের কাজের প্রতিবাদে এলাকাবাসী একত্রিত হয়ে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেন।

তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মতভাবে পুনরায় সড়ক নির্মাণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

খুঁজুন