একটি গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোদি জানান, আলাপকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় নেতা ভারত-যুক্তরাষ্ট্রের ‘কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ আরও জোরদারের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আলোচনায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন খাতে অগ্রগতিও পর্যালোচনা করা হয় বলে জানান তিনি।
এ ছাড়া বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও দুই নেতা বিস্তারিত আলোচনা করেন। তারা এ অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি উন্মুক্ত ও নিরাপদ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মোদি-ট্রাম্প ফোনালাপ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনা
মোদি-ট্রাম্প ফোনালাপ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনা
একটি গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোদি জানান, আলাপকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা
হয়। উভয় নেতা ভারত-যুক্তরাষ্ট্রের ‘কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ আরও জোরদারের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন খাতে অগ্রগতিও পর্যালোচনা করা হয় বলে জানান তিনি। এ ছাড়া বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ
করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও দুই নেতা বিস্তারিত আলোচনা করেন। তারা এ অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি উন্মুক্ত ও নিরাপদ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত