প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক) ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, আমদানি শুল্ক কমায় বাজারে মোবাইলের দাম অবশ্যই কমবে বলে ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, শুল্ক কমানোর ইতিবাচক প্রভাব মোবাইল ফোনের দামে পড়বে। কমদামে হ্যান্ডসেট বিক্রি মনিটরিং করবে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়ব বলেন, তাদের দাবি মেনে আমদানি শুল্ক ১০ শতাংশে নামিয়েছে সরকার। সব দাবি মেনে নেওয়ার পরও মোবাইল ব্যবসায়ীদের চলমান আন্দোলনক দুর্ভাগ্যজনক।
ব্যবসায়ীদের কাছে থাকা মুঠোফোনগুলোকে বৈধ করা হয়েছে, আগামী তিন মাস কোনো মুঠোফোন ব্লক হবে না বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
উল্লেখ্য, মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হ্যান্ডসেট আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে সরকার। এনবিআরের হিসাবে, শুল্ক কমানোর ফলে ৩০ হাজার টাকার বেশি দামের আমদানি হওয়া প্রতিটি মোবাইলের দাম সাড়ে ৫ হাজার টাকা কমবে। আর দেশে সংযোজিত ৩০ হাজার টাকা কম দামের প্রতিটি হ্যান্ডসেটের মূল্য কমতে পারে দেড় হাজার টাকা।