বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
প্রযুক্তি মোবাইল ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না জেনে নিন নতুন পদ্ধতিতে
logo

মোবাইল ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না জেনে নিন নতুন পদ্ধতিতে

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দেশে বর্তমানে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তাই এই তারিখের আগে নেটওয়ার্কে ব্যবহৃত হ্যান্ডসেট আলাদাভাবে নিবন্ধনের প্রয়োজন নেই। তবে ব্যবহারকারীরা চাইলে খুব সহজেই জানতে পারবেন তাদের ফোনের বর্তমান নিবন্ধন অবস্থা। এজন্য কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। শুধু কয়েকটি ধাপ অনুসরণ করলেই হবে।

কয়েক ধাপে যেভাবে যাচাই প্রক্রিয়া:

ধাপ–১ : মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।

ধাপ–২ : প্রদর্শিত বক্সে ফোনের ১৫-সংখ্যার IMEI নম্বর লিখে পাঠান।

ধাপ–৩ : অল্প সময়ের মধ্যেই ফিরতি এসএমএসের মাধ্যমে হ্যান্ডসেটটির হালনাগাদ নিবন্ধন অবস্থা জানিয়ে দেওয়া হবে।

বিটিআরসি জানিয়েছে, যারা চাইলে এই সেবাটি neir.btrc.gov.bd.নফ ওয়েবসাইটের মাধ্যমে সিটিজেন পোর্টালে লগইন করে বা মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও নিতে পারবেন।

১৬ ডিসেম্বরের পর নতুন ফোনের জন্য আলাদা নিয়ম।

১৬ ডিসেম্বরের পর যে কোনো মাধ্যম থেকে (বিক্রয় কেন্দ্র, অনলাইন বিক্রয় কেন্দ্র, ই-কমার্স সাইট ইত্যাদি) মোবাইল হ্যান্ডসেট কেনার আগে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা যাচাই করতে হবে। একইসঙ্গে নতুন কেনা হ্যান্ডসেটের রশিদও সংরক্ষণ করবেন। মোবাইল হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।

তবে এক্ষেত্রেও কয়েকটি ধাপে বৈধতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ধাপ-১ : মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখুন। উদাহরণ স্বরূপ : KYD ১২৩৪৫৬৭৮৯০১২৩৪৫।

ধাপ-২ : IMEI নম্বরটি লিখার পর ১৬০০২ নম্বরে প্রেরণ করুন।

ধাপ-৩ : ফিরতি মেসেজ এর মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।

অন্যদিকে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক এনইআইআর ব্যবস্থা সম্পর্কে জানিয়েছেন, এ সিস্টেম না থাকায় সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

তিনি বলেন, ভবিষ্যতে নতুন যেসব মোবাইল ফোন নেটওয়ার্কে যুক্ত হবে, সেগুলো প্রাথমিকভাবে সচল রেখে এনইআইআরের মাধ্যমে বৈধতা যাচাই করা হবে। বৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত থাকবে, আর অবৈধ হ্যান্ডসেট এক মাস পর নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে। তবে বিদেশ থেকে বৈধভাবে ক্রয় বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট বিশেষ নিবন্ধনের মাধ্যমে চালু রাখা যাবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন