বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মোবাইল ফোনসহ পেশাদার চোর চক্রের এক নারী সদস্য গ্রেফতার
logo

মোবাইল ফোনসহ পেশাদার চোর চক্রের এক নারী সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:- রাজধানীর মিরপুর এলাকা থেকে চুরি হওয়া চারটি মোবাইল ফোনসহ পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য শিউলি আকতার (৩০) কে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫ ) দারুসসালাম থানার টুনারঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫, সকালে মিরপুর-১০ নম্বরের ২ নং রোডের একটি অনলাইন শপ থেকে বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় উক্ত প্রতিষ্ঠানের একজন চাকুরিজীবি মো: কবির হোসেনের অভিযোগের প্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি চুরি মামলা রুজু হয়।

থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরকে চিহ্নিত করা হয়। এরপর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫ ) দারুসসালাম থানার টুনারঘাট এলাকায়  অভিযান পরিচালনা করে শিউলি আকতারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চুরি হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শিউলি আকতার পেশাদার চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি রাজধানীর বিভিন্ন এলাকার দোকান ও প্রতিষ্ঠানে প্রবেশ করে কৌশলে মূল্যবান জিনিসপত্র চুরি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন