ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই কর্তৃক মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মোঃ ইবরাহীম-এর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ আজ ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার বেলা একটায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ কালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন বলেন, হাজী মোঃ ইবরাহীম ডেমরা-যাত্রাবাড়ির মানুষের হৃদয়ে অবস্থান করে নিতে সক্ষম হয়েছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৬৭ নং ওয়ার্ডে পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোন দুর্নীতি চাঁদাবাজি ও অনৈতিকতার অভিযোগ নেই। আমরা আশাবাদী ঢাকা পাঁচ আসনের জনগণ তাদের যোগ্য প্রতিনিধি হিসেবে আল্লাহভীরু ও সৎ নেতা হিসেবে হাজী মোঃ ইবরাহীমকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবে, ইনশাআল্লাহ।
মনোনয়নপত্র সংগ্রহকালে আরো উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হাজী এমদাদুল হক, প্রধান সমন্বয়ক হাফেজ সৈয়দ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়ক শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, নেসার উদ্দীন, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম সুমন, হাবিবুর রহমান, মাসুদ কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।