বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে দায়িত্বরত অবস্থায় সালেহ আহমেদ (৪২) নামে এক কোস্টগার্ড সদস্যের মৃত্যু হয়েছে। নিজের অস্ত্রের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে ভাষ্য পুলিশের।
আজ বুধবার ১১ মার্চ সকালে এ ঘটনা ঘটে। ঘটনাটি আত্মহত্যা ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে দায়িত্বরত অবস্থায় নিজ অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি করেন।পরে আশপাশে থাকা কোস্টগার্ড সদস্য ও কর্মকর্তারা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে।
সেখান থেকে মৃত্যু সনদ সংগ্রহের পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মোংলা থানা ওসি শেখ শাহিনুর রহমান বলেন, শুনেছি কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজ হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
মংলায় কোস্টগার্ডের সদর দপ্তরের গার্ড রুমে নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড সদস্যের মৃত্যু
মংলায় কোস্টগার্ডের সদর দপ্তরের গার্ড রুমে নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড সদস্যের মৃত্যু
বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে দায়িত্বরত অবস্থায় সালেহ আহমেদ (৪২) নামে এক কোস্টগার্ড সদস্যের মৃত্যু হয়েছে। নিজের অস্ত্রের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে ভাষ্য পুলিশের। আজ বুধবার ১১ মার্চ সকালে এ ঘটনা ঘটে। ঘটনাটি আত্মহত্যা ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, কোস্টগার্ড পশ্চিম জোন
সদর দপ্তরের গার্ড রুমে দায়িত্বরত অবস্থায় নিজ অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি করেন।পরে আশপাশে থাকা কোস্টগার্ড সদস্য ও কর্মকর্তারা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে। সেখান থেকে মৃত্যু সনদ সংগ্রহের
পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। মোংলা থানা ওসি শেখ শাহিনুর রহমান বলেন, শুনেছি কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজ হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত