বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা
logo

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারী জেলার কোষাধ্যক্ষ মোঃ আবু তাহের কর্তৃক শ্রমিকের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা দাবি করে তা প্রত্যহারের দাবীতে করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  বিকেলে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ব্যানারে ওই সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ আলী, কোষাধ্যক্ষ মনছুর আলী ইমাদি, সড়ক সম্পাদক (অভ্যন্তরীণ) মো. স্বপন প্রমুখ।

এসময় বক্তব্য বলেন, সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারী জেলার কোষাধ্যক্ষ মোঃ আবু তাহের কর্তৃক শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তাহলে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয় কঠোর কর্মসূচি গ্রহণ করবে। বন্ধ করে দেয়া হবে যোগাযোগ ব্যবস্হা।

খুঁজুন