রাজধানীর মিটফোর্ডে চাঁদার দাবিতে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে থেঁতলে হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (১২ জুলাই) বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আজহার আলী।
প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদ নেতা আজহার আলী বলেন, যাঁরা জুলুম, নির্যাতন, ট্রেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি করছেন আপনারা পূর্বের কিছু বিষয় মনে রাখবেন। শেখ হাসিনা অন্যায় করে টিকতে পারে নাই। এই পৃথিবীতে যত অন্যায়কারী আছে, নির্যাতনকারী আছে, কেউ টিকতে পারে নাই। আজকে আপনারা যাঁরা হত্যার সাথে, ট্রেন্ডারবাজির সাথে জড়িত আছেন সতর্ক হয়ে যান। ভিপি নুরকে ক্ষেপায়েন না। ভিপি নুরকে ক্ষেপালে শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন। আপনারা কিন্তু ৩০ মিনিট সময়ও পাবেন না।
তিনি আরও বলেন, এই দেশে ভিপি নুরের যে অবদান এইটা যদি আপনারা ভুলে যান। তা হলে বলবো বাপকে আপনারা ভুলে যাইয়েন না। সারা বাংলাদেশে এরকম হত্যা, ট্রেন্ডারবাজি, নির্যাতন, ভ্যাবিচার এগুলো থেকে মুক্ত থাকুন। আপনারা আর কিন্তু ক্ষমতায় আসতে পারবেন না। যত ধরনের ট্রেন্ডারবাজি আছে বিএনপি করেছে, এনসিপি করেছে, জামায়াতে ইসলামী করেছে কিন্তু একমাত্র গণঅধিকার পরিষদ কোনদিন চাঁদাবাজি, ট্রেন্ডারবাজি, হত্যা, খুন এগুলোর সাথে জড়িত নাই। তিনি জামালপুরবাসীর কাছে ভিপি নুরকে সরকার গঠন করার সুযোগ করে দেওয়ার আহবান জানান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সহ-সভাপতি অ্যাড. মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মহন, ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মো. সানাউল্লাহ, সাধারণ সম্পাদক সাআদ আহমেদ রাজু, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মাহমুদুল হাসান বিবেগ, সদর উপজেলা শাখার সভাপতি ইহসান হাবিব রাহাত, পৌর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ ও মানববন্ধনে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: জামালপুরে গণঅধিকার পরিষদের মানববন্ধন
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: জামালপুরে গণঅধিকার পরিষদের মানববন্ধন
রাজধানীর মিটফোর্ডে চাঁদার দাবিতে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে থেঁতলে হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার (১২ জুলাই) বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আজহার আলী।প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদ নেতা আজহার আলী বলেন, যাঁরা জুলুম, নির্যাতন, ট্রেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি করছেন আপনারা পূর্বের কিছু বিষয় মনে রাখবেন। শেখ হাসিনা
অন্যায় করে টিকতে পারে নাই। এই পৃথিবীতে যত অন্যায়কারী আছে, নির্যাতনকারী আছে, কেউ টিকতে পারে নাই। আজকে আপনারা যাঁরা হত্যার সাথে, ট্রেন্ডারবাজির সাথে জড়িত আছেন সতর্ক হয়ে যান। ভিপি নুরকে ক্ষেপায়েন না। ভিপি নুরকে ক্ষেপালে শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন। আপনারা কিন্তু ৩০ মিনিট সময়ও পাবেন না।তিনি আরও বলেন, এই দেশে ভিপি নুরের যে অবদান এইটা যদি আপনারা ভুলে যান। তা হলে বলবো বাপকে আপনারা ভুলে যাইয়েন না। সারা বাংলাদেশে এরকম হত্যা, ট্রেন্ডারবাজি, নির্যাতন, ভ্যাবিচার এগুলো থেকে মুক্ত থাকুন। আপনারা আর কিন্তু ক্ষমতায় আসতে পারবেন না। যত ধরনের ট্রেন্ডারবাজি আছে বিএনপি করেছে, এনসিপি করেছে, জামায়াতে ইসলামী করেছে কিন্তু একমাত্র গণঅধিকার পরিষদ
কোনদিন চাঁদাবাজি, ট্রেন্ডারবাজি, হত্যা, খুন এগুলোর সাথে জড়িত নাই। তিনি জামালপুরবাসীর কাছে ভিপি নুরকে সরকার গঠন করার সুযোগ করে দেওয়ার আহবান জানান।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সহ-সভাপতি অ্যাড. মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মহন, ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মো. সানাউল্লাহ, সাধারণ সম্পাদক সাআদ আহমেদ রাজু, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মাহমুদুল হাসান বিবেগ, সদর উপজেলা শাখার সভাপতি ইহসান হাবিব রাহাত, পৌর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ ও মানববন্ধনে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত