বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ
logo

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ

চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইন পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে আটকে পড়া একটি পিকআপ ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেল ষ্টেশনের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল ওই লেনে বন্ধ ছিল। 

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার নিজামপুর রেল ষ্টেশনের উত্তর পাশে অবৈধ  লেভেল ক্রসিংয়ে পিকআপ পার হওয়ার সময় হটাৎ ইঞ্জিন বন্ধ হয়ে আটকে যায়। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন পিকআপকে ধাক্কা দিলে ১৫ থেকে ২০ গজ দূরে রেললাইনের পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। প্রায় ৪০ মিনিট পর পুনরায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সীতাকু- রেলওয়ে পুলিশ ফাঁড়ির  ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, ‘মঙ্গলবার বিকেলে সীতাকু-  রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন নিজামপুর এলাকায় (চট্টগ্রাম-ন ১১-৭৫৩৪) নম্বরের একটি পিকআপ অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় পিকআপের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এরপর ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন পিকআপকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ ছিল।’

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন