বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
চট্টগ্রাম প্রতিদিন মিরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় নিহত ১, সাংবাদিকসহ আহত ৩
logo

মিরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় নিহত ১, সাংবাদিকসহ আহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলে এক পথচারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এতে চালক ও চালকেরসহকারি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া পৃথক দুর্ঘটনায় আবদুল মান্নান রানা নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ বাজারে এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলে আব্দুর রহমান (৪২) নিহত হন।

তিনি উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের বাসিন্দা। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক। অপরদিকে সোমবার দুপুরে মিরসরাই পৌরসদরে মহাসড়ক পার হওয়ার জন্য ডিভাইডারের পাশে দাঁড়িয়ে থাকা আবদুল মান্নান রানা নামে এক সাংবাদিককে চাপা দেয় রড় নির্মাতা প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের স্ক্র্যাপবহনকারী একটি ড্রাম ট্রাক। আবদুল মান্নান রানা দৈনিক জনতা’র মিরসরাই প্রতিনিধি এবং মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আক্রম আলী সারেং বাড়ীর কামাল উদ্দিনের বড় ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার নিজামপুর সরকারি কলেজ বাজারে সকাল সাড়ে ৭ টায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে
মহাসড়কে উল্টে যায়। এসময় পথচারী ভিক্ষুক আব্দুর রহমানকে সড়ক বিভাজকের সাথে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি পিষ্ট হয়ে নিহত

হন। এসময় গাড়ির চালক ও চালকের সহকারি গুরুতর আহত হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি। এদিকে সোমবার দুপুরে মিরসরাই পৌরসদরে মহাসড়ক পার হওয়ার জন্য ডিভাইডারের পাশে দাঁড়িয়ে থাকা সাংবাদিক আবদুল মান্নান রানাকে চাপা দেয় রড় নির্মাতা প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের স্ক্র্যাপবহনকারী একটি ড্রাম ট্রাক। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার শারিরিক অবস্থার অবণতি হলে চট্টগ্রাম মেডিকেল
কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। দুর্ঘটনায় তার দুই পাথেঁতলে গেছে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, ‘সোমবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় সড়কের চট্টগ্রামমুখী লেনে কিছুটা যানজট দেখা দেয়। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘সোমবার দুপুরে মহাসড়ক পার হতে গিয়ে বিএসআরএম কোম্পানীর স্ক্র্যাপবহনকারী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক চাপায় সাংবাদিক আবদুল মান্নান রানা গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ ওই কোম্পানীর কয়েকটি গাড়ি জব্দ করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খুঁজুন