বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
logo

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম জান্নাত (২)। সে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের নুরুল আলম মেম্বার বাড়ীর যুবদল কর্মী ফখরুল ইসলামের একমাত্র মেয়ে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে।

শিশুর পিতা ফখরুল ইসলাম বলেন, ‘পরিবারের সবার অগোচরে জান্নাত বাড়ীর পুকুরে ডুবে যায়। পরে তার জুতা পুকুরে ভাসতে দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার দেহ ভেসে উঠে। সেখান থেকে উদ্ধার করে ভোরের বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।’

স্থানীয় বাসিন্দা কাজী মনির জানান, একমাত্র মেয়েকে হারিয়ে ভেঙ্গে পড়েছেন ফখরুল। মঙ্গলবার আসর নামাজের পর ভূঁইয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে শিশু জান্নাতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন