বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মিরসরাইয়ে অভিযানে দেড় হাজার বর্গফুট চরঘেরা জাল ধ্বংস, ৩টি ড্রেজার অচল
logo

মিরসরাইয়ে অভিযানে দেড় হাজার বর্গফুট চরঘেরা জাল ধ্বংস, ৩টি ড্রেজার অচল

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে দেড় হাজার বর্গফুট চরঘেরা জাল ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা জালের আনুমানিক মূল্য এক লাখ ২৫ হাজার টাকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ ধরায় বুধবার (৮ অক্টোবর) বেলা ১ টায় উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জালগুলো ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে মিরসরাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান ও কোস্ট গার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় অবৈধভাবে সাগরে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩টি ড্রেজার অচল ও পাইপ নষ্ট করা হয়েছে।
Mirsarai ovijn nEws10.8 (1).jpg 82.96 KB
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, ‘গেলো ৩ অক্টোবর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। কিন্তু কিছু অসাধু জেলে চরঘেরা জাল দিয়ে সাগরে মাছ আহরণ করছে এমন তথ্যের ভিত্তিতে ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে দেড় হাজার বর্গফুট চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এছাড়া একই পয়েন্টে সাগরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩টি ড্রেজার অচল ও পাইপ নষ্ট করা হয়। তবে বালু উত্তোলন কাজে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।’

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন