বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মিরসরাইয়ে অগ্নিকান্ডে চার বসতঘর পুড়ে ছাই
logo

মিরসরাইয়ে অগ্নিকান্ডে চার বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকা-ে চারটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সাহেরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রফেসর হাসানের বাড়ির মফিজুর রহমানের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় হঠাৎ করে চুলার আগুন লাকড়ির মাধ্যমে ঘরে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত মকছুদ আহমদ বলেন, ‘আমার মেয়ের বিয়ের স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকাসহ সংসারের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি।’

স্থানীয় বাসিন্দা তোফাজ্জল হোসেন চৌধুরী যাদু মিয়া বলেন, ‘শুক্রবার সকালে রান্নাঘরের চুলার আগুন থেকে সূত্রপাত হয়ে মুহুর্তে মফিজুর রহমান, মকছুদ আহমদ, তছলিম উদ্দিন ও প্রতিবন্ধী ছালামত উল্ল্যাহর বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস ষ্টেশন এন্ড সিভিল ডিফেন্স এর লোকজন ঘটনাস্থলে পৌছার পূর্বে সব শেষ হয়ে যায়। স্বর্ণালঙ্কার, ধান, চাল, আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।’

মিরসরাই ফায়ার সার্ভিসের টিম লিডার হায়াতুন নবী বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়।’

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত¡না দিতে ঘটনাস্থলে ছুটে যান মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ছাইফুর রহমান। তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় মিরসরাইয়ের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান।

খুঁজুন