বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মিরসরাইয়ে নির্মাণাধীন বাড়ি থেকে মালামাল চুরি
logo

মিরসরাইয়ে নির্মাণাধীন বাড়ি থেকে মালামাল চুরি

চট্টগ্রামের মিরসরাই পৌরসভায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে ইলেকট্রিক ও প্লাম্বার মালামাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জিয়া উদ্দিন সিআইপির নির্মানাধীন বাড়িতে এই ঘটনা ঘটছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

ওই বাড়ির কেয়ারটেকার মো. আসলাম বলেন, জিয়া উদ্দিন সিআইপির নির্মাণাধীন বাড়িটি আমি দেখাশুনা করে থাকি। প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় গোডাউন বন্ধ করে তালা লাগিয়ে বাড়ি চলে যাই। পরদিন সকালে এসে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। পরে ইলেকট্রিক কাজের জন্য মিস্ত্রি এসে দেখতে পান গোডাউনের তালা ভেঙ্গে ভেতরে রাখা ইলেকট্রিক ও প্লাম্বার মালামালগুলো চুরি হয়ে গেছে। চুরি হওয়া মালামালের মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ বিষয়ে মিরসরাই থানায় আমি বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছি।'

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, 'চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

খুঁজুন