বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মিরসরাইয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়দোয়া মাহফিল ও ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা
logo

মিরসরাইয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়দোয়া মাহফিল ও ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন। 

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। উপজেলা বিএনপির সদস্য সানা উল্লাহ মেম্বারের সভাপতিত্বে ও সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাঈন উদ্দিন
চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য লায়ন তাহের আহম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, সদস্য বদরুদ্দৌজা চৌধুরী, বায়েজিদ উল
আলম, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল আলম মিলন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলা উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ,
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস. এম হারুন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খুঁজুন