বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মিরসরাইয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা
logo

মিরসরাইয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা

দক্ষিন পূর্ব এশিয়ার কুরআন হাফেজদের সর্ববৃহৎ সংগঠন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে তৃতীয় বারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় বুধবার দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় মোহাম্মদীয়া আজিজুল উলুম তেমুহানী মাদ্রাসায়। ৪ টি বিভাগে প্রতিযোগিতায় উপজেলার ৪২ টি মাদ্রাসার আড়াইশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে পুরস্কৃত করা হয় ২৮ জন প্রতিযোগীকে।

মোহাম্মদীয়া আজিজুল উলুম তেমুহানী মাদ্রাসার প্রিন্সিপাল ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র মিরসরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে এবং মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাট’র পরিচালক হাফেজ মাওলানা রিয়াদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদীয়া আজিজুল উলুম তেমুহানী মাদ্রাসা ও জামেয়া ছকিনা আয়েশা মাদ্রাসার সভাপতি শিক্ষানুরাগী ও শিল্পপতি আলহাজ্ব মো. কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি হাফেজ মাওলানা কামাল উদ্দিন, সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মোস্তফা, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হাটহাজারী উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আবু তৈয়ব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মিরসরাই উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফজলুল করিম, সাধারন সম্পাদক হাফেজ মাওলানা ফয়জুল্লাহ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন